Header Ads

Header ADS

ফ্রিল্যান্সিং কি ....... কিভাবে শিখবো ?




 বন্ধুরা সহজ ভাষায় বোঝাতে গেলে বলা যায় কোনো কম্পানির বা ব্যক্তির অধীনে না থেকে নিজের সময় সুবিধে মতন মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। যেমন ধরুন আপনি কোনো কম্পানিতে চাকরি করেন না কিন্তু ওই নির্দিষ্ট কম্পানির কোনো নির্দিষ্ট প্রজেক্টে কাজ করবার জন্য আপনি ফ্রিল্যান্সার হিসেবে Apply করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ে সেই কাজটি করে কম্পানিকে দিতে হবে।এই কাজটি হলো ফ্রিল্যান্সিং 

How to start

বন্ধুরা এখন হচ্ছে ইন্টারনেট এর যুগ এবং এমন কোন জায়গা নেই যেখানে এর ব্যবহার হচ্ছে না. আর  Freelancing এর কাজ করার জন্য, সর্ব প্রথম যে জিনিস আপনার লাগবে, সেটা হলো internet.সে নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার Client কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন Freelancing ওয়েবসাইট গুলিতে গিয়ে  আপনাকে  করতে হবে.

এছাড়া, এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (Projects) এর প্রয়োজন হবে.তার জন্য আপনাকে, নিজের কাজ বা দক্ষতার প্রচার বা Marketing ইন্টারনেটের দ্বারা বিভিন্ন Social মিডিয়া প্লাটফর্ম (Platform) গুলিতে গিয়ে করতে হবে। যেমন, Social Media Websites, Social Media Groups, Freelancing Marketplace আরো অনেক.

নিজের দক্ষতা (Skills) প্রচার বা Marketing করলে, লোকেরা জানতে পারবেন যে আপনি কোন কাজের বিশেষজ্ঞ বা Expert এবং কোন কাজ আপনি তাদের জন্য করতে পারবেন.এতে, ভবিষ্যতে আপনার দক্ষতার (Skills) সাথে জড়িত বিভিন্ন Project বা কাজ Online এ পেয়ে যাওয়ার সুযোগও বেড়ে যাবে.

No comments

Powered by Blogger.