ফ্রিল্যান্সিং কি ? আউটসোর্সিং কি ?
আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং- এর নাম শুনেছি। কিন্তু দুইটির মধ্যে পার্থক্য কী
ঠিকমতো অনেকেই আমরা জানি না। সুতরাং যারা নতুন ফ্রিল্যান্সিয়ার হতে চান তাদের প্রথমেই
"ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং"- এর ব্যাপারটি ভালোভাবে জানতে হবে।
আউটসোর্সিং ?
সহজ ভাষায় বলতে গেলে, আউটসোর্সিং এমন কাজকে বোঝায় যে, যেখানে একজন ব্যক্তি
যখন কোনো কাজ যা তার ব্যক্তিগত কিংবা তা অফিসের কাজ অফিসের কর্মচারী দিয়ে না
করিয়ে ইন্টানেটের মাধ্যমে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, তখন সেটি হয়ে যায়
'আউটসোর্সিং' অর্থাৎ তার কাজটি সে অন্য কাউকে বা অন্য একটি উৎসের মাধ্যমে করিয়ে
নিল
ফ্রিল্যান্সিং ?
ফ্রিল্যান্সিং বলতে এমন একটি কাজকে বোঝায় যেখানে একজন মানুষ কম্পিউটার বা ল্যাপটপের সাথে
ইন্টারনেট কানেকশন দিয়ে ঘরে-বাইরে, মাঠেঘাটে যে-কোনো এক জায়গায় বসে ফাইল আদান-
প্রদানের মাধ্যমে কোনো একটি কাজ করে দেয়। তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলে। এক্ষেত্রে এখানে যিনি
কাজ করছেন আর যার কাজ করে দিচ্ছেন তাদের দূরত্ব যদি এক রুম থেকে আরেক রুমে হয়, ঠিক
তখনো তাকে ফ্রিল্যান্সিং বলে বিবেচিত করা যাবে। এটি এমন কোনো বিষয় নয় যে, ফ্রিল্যান্সিং মানেই
শুধু আমার দেশ থেকে অন্য আরেক দেশের মানুষের সাথে কাজ করাকে বোঝায়।

No comments